শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

জলবায়ু প্রভাব ও দুর্যোগ মোকাবেলায় ঢাকা-মালে যৌথভাবে কাজ করবে: রাষ্ট্রপতি

দর্পণ ডেস্ক / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ও মালদ্বীপ যৌথভাবে কাজ করবে।

মালদ্বীপের সফররত ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম আজ রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, রাষ্ট্রপতি বঙ্গভবনে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান এবং ক্রমান্বয়ে বাণিজ্য-বিনিয়োগসহ তা বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

তিনি আশা প্রকাশ করেন, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতির এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে।

মালদ্বীপে বাংলাদেশের জনশক্তির চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন দক্ষ জনশক্তি রফতানির ওপর গুরুত্ব দিচ্ছে এবং সেই লক্ষ্যে দেশে প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হচ্ছে’।

কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের অনেক সাফল্য উল্লেখ করে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি বলেন, কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক দেশের চেয়ে বেশী সাফল্য অর্জন করেছে। এছাড়াও, তিনি শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন ।

মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি বাংলাদেশের সাথে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

মালদ্বীপের শিক্ষা মন্ত্রী ডক্টর ইব্রাহিম হাসান, স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম, মালদ্বীপের পররাষ্ট্র সচিব আব্দুল গাফুর মোহামেদ এবং বাংলাদেশে মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাত সামীর তার সাথে ছিলেন।

রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, সচিব মো. জয়নাল আবেদিন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
পরে উপ-রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।(তথ্যসূত্র: বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ