শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

জলবায়ু ট্রাস্ট ফান্ড প্রকল্প হইতে বরাদ্দকৃত চারা বিতরনের উদ্বোধন করেন এমপি রুহুল

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল বলেছেন, খেলাধুলা যুব সমাজকে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। খেলাধুলা জীবনকে সুন্দর ও পরিশীলিত করে। খেলোয়াড়দের মধ্যে সৃষ্টি হয় শৃংখলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা।


যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখার প্রয়োজনীয়তা অনুভব করে এ্যাড. নূরুল আমিন রুহুল বলেন, খেলাধুলা যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে। যুব সমাজকে যদি আমরা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করতে পারি, তাহলে সহজেই এ দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা যাবে।


তিনি মতলব উত্তর উপজেলার দক্ষিণ জামতলা কিংস ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জামতলা বরইকান্দি কবরস্থান মাঠে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।


অনুষ্ঠানে সভাপতি মনিরুল হক সেন্টু বলেন, খেলাধুলার মূল কথা হল প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। স্বাস্থ্য ও মনের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে খেলাধুলার। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর ও পরিশীলিত। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বাড়াতে খেলাধুলার বিকল্প নেই। ১১ সেপ্টেম্বর শনিবার বিকেলে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন শিপু একাডেমীর মিলারচর একাদশ বনাম শহীদ আজহারুল হক স্মৃতি সংসদ এখলাছপুর)। এতে মিলারচর একাদশ ট্রাইব্রেকারে ২-১ গোলে জয় লাভ করে।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান।


আরও বক্তব্য রাখেন-ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাড. জসিম উদ্দিন, জামতলা কিংস ক্লাবের প্রতিষ্ঠাতা আল-আমিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরম্নল হক সেন্টু ও পরিচালনা করেন গোলাম হোসেন মাষ্টার।


এই ক্যাটাগরির আরো সংবাদ