শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

জর্ডানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ

দর্পণ ডেস্ক / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

জর্ডানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ।  দেশটির শিল্প ও বাণিজ্যবিষয়ক মন্ত্রী মাহা আলীর সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান।

বুধবার (৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

জর্ডানের শিল্প ও বাণিজ্যবিষয়ক মন্ত্রী মাহা আলীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান।  বৈঠকে তারা দুজন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে নাহিদা সোবহান বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধি দলের সফর বিনিময়ের সুযোগ রয়েছে।  তবে করোনাকালে এখনই এটা সম্ভব না হওয়ায় দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম চামড়াজাত শিল্প রপ্তানিকারক দেশ।  এছাড়া বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সুনাম রয়েছে। এ দুই খাতে বাংলাদেশের অনেক দক্ষ কর্মী রয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।


এই ক্যাটাগরির আরো সংবাদ