শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

জবিতে শিক্ষার্থীদের জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক।
উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জনাব এ কে এম হুমায়ূন কবীর, প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের, ঢাকা অঞ্চলের নির্বাচনি অফিসার জনাব হেলাল উদ্দীন এবং সিনিয়র নির্বাচন অফিসার জনাব মুনির হোসাইন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম এবং সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান।

জানা যায়, শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র নিবন্ধন করার জন্য (www.nidw.gov.bd) নিবন্ধন ফরম যথাযথভাবে পূরণ করে কপি ডাউনলোড করে অনলাইন জন্মসনদ, শিক্ষা সনদ, পিতা/মাতার এনআইডি কপি, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের কপির সত্যায়িত কপি সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম (রেজিষ্ট্রেশন কেন্দ্রে) আসতে বলা হয়েছে। ইতোপূর্বে যে সকল শিক্ষার্থী নিবন্ধন ফরম পূরণ করেছেন কিন্তু বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারেননি তারাও জাতীয় পত্র নিবন্ধন করতে পারবেন। সেক্ষেত্রে তাদের ও উল্লেখিত কাগজপত্রাদি সঙ্গে নিয়ে আসতে হবে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৪টা অবদি এই কার্যক্রম চলবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ