চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন গরীব-দূঃখী ও মেহনতি মানুষের বন্ধু এবং সমাজসেবক মো: হোসেন পাটওয়ারী।
তিনি ওয়ার্ডের মানুষের সাথে মিলেমিলে কাজ করছেন বিগত বছর থেকে। ওয়ার্ডবাসীর প্রিয়মুখ হোসেন পাটওয়ারী চান তাঁর ওয়ার্ডকে আধুনিকায়ন করতে। সে লক্ষে দলমত নির্বিশেষে তিনি ওয়ার্ডের সকলের সহযোগীতা কামনা করেন।
হোসেন পাটওয়ারী জানান, তাঁর পরিবারের সদস্যরাও সবসময় মানুষের বিপদ আপদে সবসময় এগিয়ে এসেছেন। গ্রাম্য সালিশ বৈঠকে নেতৃত্ব দিয়েছেন। তিনিও চান মানুষের সেবা করতে। আগামী ২৬ ডিসেম্বরের নির্বাচনে ওয়ার্ডবাসী তাকে নির্বাচিত করে ৬ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রুপান্তরিত করার সুযোগ প্রদান করবেন সেই প্রত্যাশা হোসেন পাটওয়ারীর ।