শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

জনগণের টাকার কোন নয় ছয় আমি সহ্য করবো না : মেয়র আবুল খায়ের

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, মানুষের ভালবাসার কারণে আজ আমি মেয়র হিসেবে আপানাদের সামনে। তাই আমি তাদের ভালবাসার মূল্য অবশ্যই পরিশোধ করার চেষ্টা করবো। পৌরবাসীর নাগরিক অধিকার, তাদের উন্নয়ন, তাদের জন্য আবাসযোগ্য ও বসবাস উপযোগি ফরিদগঞ্জ পৌরসভা গড়েই সেই মূল্যের প্রতিদান দিতে চাই।

এক্ষেত্রে অবশ্যই পৌরসভার সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা করতে হবে। অতীতে কি করেছেন, করেন নি, কিভাবে চলছেন, অফিসে এসেছেন বা আসেন নি। আমি সেইসব নিয়ে এখন কথা বলতে চাই না, আমার যতদিন দায়িত্বে রয়েছি, কোন অনিয়ম ও দুর্নীতি হতে দিবো না। পৌরবাসী যেমন পৌরসভাকে ট্যাক্স দিবে, তেমনি আমরাও তাদের সুযোগ সুবিধা করে দিতে হবে। জনগণের টাকার কোন নয়ছয় আমি সহ্য করবো না। তাই ইতিপুর্বে যারা এসব করেছেন, তারা সাবধান হয়ে যান। আমি রাজনীতি করতে করতে আজ জনপ্রতিনিধি হয়েছি, তাই কাউকে চিনতে খুব বেশি কষ্ট হবে না।

সোমবার সকালে ফরিদগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তিনি বলেন, আমার এখন আর নেয়ার কিছু নেই, আমি জনগণকে দিতে এসেছি। আশা করছি আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। যার যেই কাজ সেই কাজটুকু সম্পূর্ণ করলেই চলবে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কাউন্সিলর আ: মান্নান পরান, আমিনুল হক, জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, জাহিদ হোসেন, মাজহারুল আলম, জাকির হোসেন গাজী, সাজ্জাদ হোসেন টিটু, পৌরসভার সহকারি প্রকৌশলী নজরুল ইসলাম, ক্যাশিয়ার গিয়াস উদ্দিনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে নবনির্বাচিত পৌর মেয়রকে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার বিআরডিবি চেয়ারম্যানবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার বিআরডিবির চেয়ারম্যান মুরাদ হোসেন খান, হাজীগঞ্জ উপজেলার কাজী খায়রুল আলম, শাহারাস্তির আ: মান্নান মোল্লা, মতলব দক্ষিণ থেকে শওকত আলী, মতলব উত্তর থেকে জাকির মোল্লা, কচুয়া থেকে জাহাঙ্গীর আলম । বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পক্ষ থেকে পরিচালক কাজী খায়রুল আলম ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরীর নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ নতুন মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ডা: সুব্রত সাহাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ