শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

দর্পণ ডেস্ক / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশ ও জনগণের কল্যাণে আরো আন্তরিকতার সাথে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ সন্ধ্যায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান ।

তিনি বলেন, জনপ্রিয়তা হারানোর ভয়ে মন্দ কোনো কাজে বাধা না দিলে তাতে জনপ্রিয়তা বাড়ে না বরং কমে। রাষ্ট্রপ্রধান স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়ভাবে বিনিয়োগ বাড়ানোর ও তাগিদ দেন ।

রাষ্ট্রপতি হামিদ বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। হাওরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, পর্যটকরা যাতে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

আবদুল হামিদ এর আগে মিঠামইন উপজেলার নির্মাণাধীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, বঙ্গভবনের সচিব এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তার সাথে ছিলেন।

রাষ্ট্রপতি তার নিজ জেলার চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি করতে এবং স্থানীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় করতে সাত দিনের সফরে গতকাল এখানে এসেছেন। রাষ্ট্রপতির আগামী ১৮ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।(বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ