শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ছেঙ্গারচর পৌরসভার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিমের কম্বল বিতরণ

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মাহবুবুর রহমান সেলিম এর উদ্যোগে ছেঙ্গারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের গরীব দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার ২১ জানুয়ারী বিকালে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ মাহবুবুর রহমান সেলিম।

বিতরণ পূর্বে মাহবুবুর রহমান সেলিম বলেন, আমি আপনাদের লোক। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা,
শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে সব সময় থাকতে চাই।

এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক মমিনুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, ছেঙ্গারচর ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাৎ হোসেন ঢালী খোকন, ছেঙ্গারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী (সার্জেন্ট অব.) আমান উল্লাহ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ