শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে টিকা নিতে এসে মারধর,আহত ৭

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরের মতলব উত্তরে টিকা নিতে এসে মারধরের ঘটনায় ৩ জনসহ আরো ৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরের  দিকে ছেংগারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন, পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির  শিক্ষার্থী সুমাইয়া আক্তার, রাব্বি মুন্সি, তুহিন মিয়াসহ আরো ৪ জন।

জানা যায়, সকালে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে কয়েকটি বিদ্যালয় থেকে কয়েক  হাজার শিক্ষার্থী টিকা নিতে আসেন। দীর্ঘ সময় তাঁরা লাইনে দাঁড়িয়ে থাকে । এরই এক সময় কিছু বখাটে যুবক এসে লাইনে থাকা মেয়েদের সাথে ইভটিজিং করে। এতে বাধা দিলে বখাটে যুবকরা সুমাইয়াকে এলোপাতাড়ি মারধর করে। সহপাঠী রাব্বি মুন্সি, তুহিন মিয়াসহ আরো ৪/৫ জন এগিয়ে আসলে তাদের উপরও মরধর করে। এক পর্যায় প্রান রক্ষায় বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করলে দরজা ভেঙ্গে তাদের উপর হামলা করার চেষ্টা করে। পরে উপস্থিত শিক্ষকরা ঘটনা নিয়ন্ত্রনে আনে। কিছুক্ষনপরে পুলিশ আসলে বখাটেরা পালিয়ে যায়। তবে আহতরা এবং প্রত্যক্ষদর্শীরা জানান, বখাটে যুবকরা ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী হতে পারে।

পাঠান বাজার আবেদিয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাখাওয়াত হোসেন ও শামীম আহমেদ  জানান, কয়েক হাজার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিতে এসেছেন। আমাদের শিক্ষার্থীদের লাইনে  হঠাৎ করেই দেখি একদল বখাটে যুবক তাদের মারধর করে আহত করেছেন। টিকা নিতে আসা কয়েকজন বলেন, আমরা সকাল থেকে টিকা নিতে লাইনে দাঁড়িয়ে আছি। দুপুরের টিকা নিতে আসা ছাত্রীদের সাথে ইভটিজিং করছিল এমন সময় বাধাদিলে ধাক্কাধাক্কি ও লাঠি দিয়ে আঘাত করেন এতে পাঠান বাজার আবেদিয় উচ্চ বিদ্যালয়ের ৭ জন আহত হয়েছেন।

ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেনজির আহমদ  আলম বলেন,আমি জরুরী কাজে কুমিল্লা বোর্ড এসেছি। এবিষয়ে কিছু জানিনা।
মতলব উত্তর উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সাইফুল ইসলাম বলেন, হটাৎ করে একদল যুবক কোন কিছু বুঝার আগেই শিক্ষার্থীদের উপর হামলা করে। তারা কারা আমরা তাদের চিহ্নিত করতে পাড়িনি।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান বলেন,আমি এই বিষয়টি জেনেছি এবং ব্যাবস্থা নিবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ