শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সরকারের দেওয়া সব নির্দেশনা মেনেই ক্লাস শুরু

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

সারাদেশের মতো চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা অবশেষে দেড় বছর পর শ্রেণিকক্ষে ফিরলো। দ্বিতীয় দিনের শুরুতে দেখা গেছে পথে পথে ছেলেমেয়েরা হেঁটে যাচ্ছে। কেউ অভিভাবকের সাথে। কেউ সহপাঠীদের সাথে দল বেঁধে। কেউবা একাকী। তাদের পরনে স্কুলপোশাক। পিঠে ব্যাগ।


ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দলে দলে শিক্ষার্থীরা প্রবেশ করছিল। এসময় অনেককেই জড়ো হয়ে গল্প করতে দেখা গেছে। তাদের চেহারায় ছিল খুশির ঝিলিক, অনেকদিন পর বন্ধু-সহপাঠীদের সাথে দেখা হবার আনন্দ।


স্কুলে প্রবেশের সময় মাস্ক আছে কিনা সেটি যাচাই, না থাকলে বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার দেয়া এবং শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। এছাড়া শ্রেণীকক্ষের ভেতরেও সামাজিক দূরত্ব রেখে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধি অনুযায়ী ভিড় এড়াতে অভিভাবকদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।

এদিকে স্কুল খুলে দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কাজ করলেও করোনার স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কায় আছেন অভিভাবকরা। অভিভাবকরা বলছেন, অনেক দিন পর বাচ্চারা স্বশরীরে ক্লাস করছে। এটা আমাদের কাছেও ভালো লাগছে। তবে আমাদের দুশ্চিন্তা করোনা সংক্রমণ নিয়ে। স্বশরীরে ক্লাস করতে গিয়ে যেন আমাদের ছেলে মেয়েরা করোনা আক্রান্ত না হয়।


সপ্তম শ্রেণির শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় বাসায় থেকে হাপিয়ে উঠেছিলাম। স্কুল চালু হওয়ায় খুব ভালো লাগছে। অনেকদিন পর প্রিয় সহপাঠীদের সঙ্গে দেখা হয়েছে, তাই নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে।


সিনিয়র শিক্ষক বলেন, বারবার নিষেধের পরও অভিভাবকরা আসায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল। তবে ক্যাম্পাসের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। স্কুলের ভেতরে সরকারের দেওয়া সব নির্দেশনা মানা হয়েছে।


প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব বেনজির আহমেদ মুন্সি বলেন, আমরা সরকারি নির্দেশনা মেনে স্কুল খুলেছি। এরআগে গোটা স্কুল ক্যাম্পাস, ক্লাস রুম, টয়লেট- সবকিছুই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। যাতায়াতের রাস্তায় দূরত্ব ঠিক রাখতে মার্কিং করা হয়েছে, ক্লাস রুমে শারীরিক দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করা হয়েছে। স্কুলে পর্যাপ্ত স্যানিটাইজ ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে আমরা শিক্ষকরাও খুব খুশি স্কুল খুলতে পেরে। আশা করছি, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবো। আর স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণের আশঙ্কাও থাকবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ