শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লি. নির্বাচনে ইউসুফ লস্করের প্রচারণা

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

মতলব উত্তরের ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লি. ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সম্পাদক প্রার্থী মো. ইউসুফ লস্কর এর মোমবাতি প্রতিকের পক্ষে গণসংযোগ করেছেন।

মঙ্গলবার বিকেলে ছেংগারচর বাজারের বিভিন্ন সড়কে ও দোকানে গণসংযোগ করেন ভোটারদের কাছে ভোট প্রার্থনা করা হয়। সম্পাদক প্রার্থী মো. ইউসুফ লস্কর এর মোমবাতি প্রতিকের পক্ষে গণসংযোগে অংশগ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. শরীফ উলস্নাহ দর্জি, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ আলম প্রধান, মো. রাসেল দর্জি, মো. ওয়াদুদ মাষ্টার, আবদুল মান্নান লস্কর, মো. ইব্রাহিম লস্কর, নাছির উদ্দিন খান, হাজী সাহেব আলী, মো. সাইফুল ইসলাম দর্জি, আলমগীর সরকার, জাহাঙ্গীর আলম, আবু তাহের সুমন, মো. ইয়াছিন খান’সহ অন্যান্যরা।

সম্পাদক প্রার্থী মো. ইউসুফ লস্কর বলেন, ব্যবসায়ীদের কল্যাণেই কাজ করছি। যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে আছি এবং ইনশাআলস্নাহ পাশে থাকবো। মানুষের সেবার করার মধ্যে দিয়ে আনন্দ পাওয়া যায়। এজন্য এখানকার ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কখনো কিছু করতে চাইনি। বাজারের উন্নয়নের জন্য সকল সম্মানিত ব্যবসায়ীদের পরামর্শে কাজ করবো।

ইউসুফ লস্কর বলেন, স্বাস্থবিধি মেনে দোকানগুলো চালু থাকলে জীবন জীবিকার জন্য ভাল হতো। সরকারি যে নির্দেশ আসবে; তা আমরা পালন করবো। বাজারের সকল ব্যবসায়ীদের দাবি-দাওয়ার প্রতি সরকার অতীতের মতো সুদৃষ্টি দেবেন বলে আমার দৃঢ় বিশ্বাস আছে।

ওদিকে বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন- সেক্রেটারী প্রার্থী ইউসুফ লস্কর ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছেন। তিনি অন্যায়ের সাথে কখনো আপস করেননি। সমিতির উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন এমনটাই আশা করছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ