শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী মসজিদের দ্বিতীয় তলার কাজের উদ্বোধন

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী মসজিদের দ্বিতীয় তলার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

শুক্রবার (১১ জুন) বাদ জুম্মা মসজিদের প্রথমতলার ছাদে পিলারের ঢালাই করার মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন- ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল হাকিম মিয়াজী, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন মুফতি।

দোয়া পরিচালনা করেন- ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব তাজুল ইসলাম জেহাদী।
নাজমুল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল হাকিম মিয়াজী, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন মুফতি, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজী, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, ব্যবসায়ী মো. শাহআলম প্রধান, সমাজসেবক নান্টু নূরী, গোলাম হোসেন খান, মোসলেম উদ্দিন খান, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, ইব্রাহিম, হারুন’সহ মসজিদের মুসল্লিগণ।

ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল হাকিম মিয়াজী বলেন, মসজিদ শুধু মুসলমানের ‘উপাসনালয়’ নয়, বরং তা ইসলামী জীবনব্যবস্থা ও মুসলিম সভ্যতার প্রাণকেন্দ্র। ইসলামের সোনালি যুগে মসজিদ থেকে পরিচালিত হতো ইসলামী সমাজ ও রাষ্ট্রের যাবতীয় কাজ।

তিনি আরো বলেন, মুসলিম উম্মাহর ধর্মীয় জীবনে মসজিদের প্রভাব অপরিসীম। মুসলিম সমাজের জ্ঞানচর্চা, ধর্মীয় অনুশীলন থেকে শুরু করে সামাজিক ঐক্য ও সম্মিলিত কর্মকান্ডে অনেকটাই মসজিদের ওপর নির্ভরশীল। তাই মসজিদকে প্রাণবন্ত ও সজীব রাখার দায়িত্বও ইসলাম মুসলমানের ওপর অর্পণ করেছে। মসজিদের উন্নয়ন কাজের সবাইকে সহযোগিতা করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ