শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ছেংগারচর পৌরসভার নব-নিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহন

মো: কামরুজ্জামান হারুন / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ মে, ২০২২

নতুন প্রজ্ঞাপনের আলোকে ছেংগারচর পৌরসভার নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহন করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মোঃ হেদায়েত উল্যাহ।


বুধবার  (১১ মে)দুপুরে ছেংগারচর পৌর মেয়রের কার্যালয়ে পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারীর সভাপতিত্বে এবং পৌর নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ আবু সুফিয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবনিযুক্ত পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)মোঃ হেদায়েত উল্যাহ।


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ূম চৌধুরী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, ছেংগারচর পৌরসভার নির্বাহী প্রকৌশলী তাোফাজ্জল হোসেন, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী প্রমূখ।

উল্লেখ্য, ২৪ জানুয়ারী’২১ এ ছেংগারচর পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের মেয়াদকাল শেষ হয়। ২৭ এপ্রিল সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহকে পৌর প্রশাসক হিসাবে দায়িত্ব দেন।

এ সময় বক্তারা বলেন, ছেংগারচর পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসককে আমরা আন্তরিকভাবে সহযোগীতা করতে চাই। এই পৌরসভাটি একটি এ গ্রেডের পৌরসভা, এখনো এই পৌরসভার অনেক উন্নয়ন কাজই বাকী। আমরা নবনিযুক্ত পৌর প্রশাসককে আন্তরিকভাবে সহযোগীতার মাধ্যমে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য পৌর মেয়র নির্বাচন করতে চাই। তাই পৌর সভার সকল শ্রেনী-পেশার মানুষরা একটি সুষ্ট নির্বাচন ও যোগ্য মেয়র নির্বাচনে সকরে আন্তরিকবাবে সহযোগীতা করবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ