বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী যুক্ত হবে—এমন খবর ভিত্তিহীন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে এ ধরনের কোনো দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন-শৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানেই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে সেনাবাহিনী বিশ্বাস করে।