শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

চ্যাটে বাধা দেয়ায় স্বামীর দাঁত ভাঙলেন স্ত্রী!

দর্পণ ডেস্ক / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

অনলাইনে ডুবে থাকা এখন আসক্তিতে পৌঁছেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজন-অপ্রয়োজনে মানুষের ব্যস্ততা। যা পারিবারিক জীবনে প্রভাব ফেলছে। এ নিয়ে প্রায়ই বিভিন্ন অঘটন সামনে আসে। যেমন সম্প্রতি হোয়াটসঅ্যাপ চ্যাটে বাধা দেয়ায় ঘুষি মেরে স্বামীর দাঁত ভেঙে দিলেন স্ত্রী। ভারতের শিমলায় এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী। এ ঘটনায় স্ত্রীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

জানা গেছে, গত বৃহস্পতিবারএ ঘটনা ঘটে। এর পরদিন শিমলার থিওগ থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই ব্যক্তি পুলিশকে জানান, তার স্ত্রী মোবাইলে আসক্ত। ক্রমাগত হোয়াটসঅ্যাপে চ্যাট করতে থাকেন। বৃহস্পতিবার স্ত্রী যখন হোয়াটসঅ্যাপে মগ্ন ছিলেন, তখন তিনি বাধা দিতে যান। এতেই স্ত্রী ক্ষিপ্ত হয় এবং ঘুষি মেরে তার দাঁত ভেঙে দেন।
এছাড়াও অভিযোগ করেন, স্বামীকে লাঠি দিয়েও মারধর করেছে ওই স্ত্রী। এতে হাসপাতালে নিতে হয় ওই ব্যক্তিকে। প্রাথমিক চিকিৎসা শেষে সোজা থানায় হাজির হন তিনি। অভিযোগ দায়ের করেন স্ত্রীর বিরুদ্ধে। স্বামীর অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে থিয়োগ থানার পুলিশ।

শিমলার পুলিশ সুপার মণিকা জানান, স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন ওই নারী এমন কাজ করলেন তা খতিয়ে দেখা হবে। নারীকে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগকারী স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। (সংবাদ প্রতিদিন)


এই ক্যাটাগরির আরো সংবাদ