শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

চোরাই মোটরসাইকেলসহ গ্যারেজ মালিক আটক

নোয়াখালী প্রতিনিধি / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে মো. মহিন উদ্দিন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৯টি চোরাইকৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে আটককৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃত মো. মহিন উদ্দিন দাদপুর ইউনিয়নের হুগলী গ্রামের নুরুল আমিনের ছেলে। সে একটি মোটরসাইকেল গ্যারেজ মেকানিক, মালিক এবং মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সুধারাম মডেল থানার এসআই প্রমোজ চৌধুরীর নেতৃত্বে চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুরহাট বাজারের মঈন হোন্ডা সার্ভিসিং সেন্টারে অভিযান চালায় পুলিশ। এসময় ওই হোন্ডা গ্যারেজ থেকে জেলার বিভিন্নস্থান থেকে চোরাইকৃত ৯টি মোটরসাইকেলসহ মহিন উদ্দিনকে আটক করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মহিন উদ্দিন নিজের গ্যারেজ ও মেকানিক ব্যবসার আড়ালে সে মোটরসাইকেল চোরাই চক্রের একজন সক্রিয় সদস্য। ওই চক্রের সদস্যরা জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে এনে তার গ্যারেজে রাখতো।

সেখানে মোটরসাইকেলগুলোর রং ও রূপ পরিবর্তন, মোটরসাইকেল বিক্রি ও গাড়ির যন্ত্রাংশ খুলে খুচরা বিক্রি করতো। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ