শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী- জি.এম মিজানুর রহমান

আরিফ খান, চাঁদপুর / ৫৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

চাঁদপুর জেলার ৩নং কল্যাণপুর ইউনিয়ন এর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনােনয়ন চান জি.এম মিজানুর রহমান।
মরহুম মােঃ সৈয়দুর রহমান গাজীর ছেলে জি.এম মিজানুর রহমান গাজী ১ জানুয়ারী ১৯৬৫ সালে এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনের শুরুতে তিনি পূর্ব ডাসাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ৫ম শ্রেণি, ডাসাদী উচ্চ বিদ্যালয় হতে ৮ম শ্রেণি, সফরমালী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি, পুরাণবাজার ডিগ্রি কলেজ হতে এইচ.এস.সি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি সম্পন্ন করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় তিনি ১৯৮৬ ও ১৯৮৭ সালে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
চাকুরী জীবনের শুরুতে বাংলাদেশ রেলওয়েতে এম.জি পদে নিযুক্ত ছিলেন। চাকুরীরত অবস্থায় তিনি রেলওয়ে মেইন সার্ভিস জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি পদে অধিষ্ঠিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ রেলওয়ে থেকে অবসর গ্রহণ করেন। অবসর জীবনের শুরু থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়ােজিত
রয়েছেন। এর মধ্যে রঙেরগাঁও উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে, চাঁদপুর শিল্পকলা একাডেমিতে আজীবন সদস্য ও প্রভাতী সাংস্কৃতিম সংগঠনের সভাপতি হিসেবে নিয়োজিত আছেন।
জি.এম মিজানুর রহমান জানান, আমাদের এই ইউনিয়নে অনেক অসহায় মানুষ রয়েছে। আসন্ন  ইউপি নির্বাচনে আমাকে যদি আওয়ামীলীগ থেকে মনােনয়ন দেওয়া হয় তাহলে আমি নির্বাচিত হয়ে অসহায় মানুষের জন্য কাজ করতে পারবো। আমি নির্বাচিত হলে গ্রামকে শহর হিসেবে রূপান্তরিত করবো। ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ এবং নারী নির্যাতন সহ সমাজের সকল অনৈতিক কাজ বন্ধ করার চেষ্টা করবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ