শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি ১৯ এপ্রিল থেকে

নিজস্ব প্রতিবেদক / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

স্বাধীনতার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স-ই ভারতের চেন্নাই রুটে পরিচালনা করা প্রথম বাংলাদেশী এয়ারলাইন্স। বর্তমানে প্রতিদিন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত উন্নত চিকিৎসা সেবা নেয়ার জন্য রোগীরা চেন্নাই এর বিভিন্ন হাসপাতালে গমণ করে থাকে। ফলে যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই রুটে আগামী ১৯ এপ্রিল ২০২৪ থেকে সপ্তাহে এগারোটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।

বর্তমানে সপ্তাহে ঢাকা-চেন্নাই রুটে সাতটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। অতিরিক্ত ফ্লাইটগুলো আগামী ১৯ এপ্রিল থেকে সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবিবার ঢাকা থেকে দুপুর ১টা ৫ মিনিটে চেন্নাই এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ৩টা ১৫ মিনিটে চেন্নাই পৌঁছাবে। এছাড়া চেন্নাই থেকে অতিরিক্ত ফ্লাইটগুলো একই দিনে বিকাল ৪টা ১৫মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এছাড়া বর্তমানে পরিচালিত সপ্তাহে প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এবং চেন্নাই থেকে স্থানীয় সময় দুপুর ২ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে। ঢাকা-চেন্নাই রুটের নূন্যতম ওয়ান ওয়ের ভাড়া ১৫,৪৬৭ টাকা ও রিটার্ণ ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬,৫৩০ টাকা।

ভারতের চেন্নাই ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা, দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর. সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করছে।

আগামী ১৯ এপ্রিল থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে প্রতিদিন ফ্লাইট শুরু করতে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ইউএস-বাংলার বহরে একটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ২৩টি এয়ারক্রাফট রয়েছে। খুব শীঘ্রই ইউএস-বাংলার বহরে আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যুক্ত করতে যাচ্ছে। এছাড়া স্বল্পতম সময়ের মধ্যে ঢাকা-দিল্লী ও ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা। ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে।


এই ক্যাটাগরির আরো সংবাদ