শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

চিরনিন্দ্রায় শায়িত হলেন মতলব পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন

মো: রবিউল আলম, মতলব (দ;) / ৩৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের মতলব দক্ষিণের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মতলব সরকারি জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দিন খাঁন (৫০) ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি…………রাজিউনি)।

সোমবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় তিনি শ্বাসকষ্টজনিত রোগে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলেমেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাজার নামায জোহরবাদ মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার পূর্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁন, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহম্মেদ সরকার, মতলব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও. আবু বকর সিদ্দিক, শরীর চর্চ শিক্ষক মোঃ আব্দুল আউয়াল সহ মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্যরা। পরিচালনা করেন, আওয়ামীলীগ নেতা লোকমান হোসেন বাবুল ।

ওই দিন বাদ আছর মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শেষে বহরী গ্রামের নিজ বাড়ির সামনে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজের ইমামতি করেন উপজেলা জামে মসজিদের খতিব মাও. মোর্শেদুল আলম।

এদিকে, মোঃ বোরহান উদ্দিন খাঁনের মৃত্যুতে মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া শোক প্রকাশ করেছেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহম্মেদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ