শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

চিন্ময় ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দর্পণ ডেস্ক / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

ইসকন ও চিন্ময় ব্রহ্মচারী ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে। দেশের দু-একটি দল রয়েছে বা যাদের নিষিদ্ধ করা হয়েছে তারাও থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে অনেক ভুয়া মামলা হয়েছে। এসব মামলায় যাতে নিরীহ কেউ হয়রানি না হন সে জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ডিসি, এসপি এবং লিগ্যাল এইড অফিসারদের দিয়ে একটি কমিটি করে দেব। তারা বিষয়টি দেখবেন। যারা ভুয়া মামলা করছে তাদের ধরিয়ে দিন। যারা ভুয়া মামলা করছে তাদেরও আমরা আইনের আওতায় আনব।

সাম্প্রতিক ছাত্রদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আজকে বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধির সঙ্গে একটি আলোচনা হয়েছে। আমি মনে করি এটি একটি ফলপ্রসু আলোচনা। আমি মনে করি এটি সমাধান হবে। আর ছাত্ররা আমাদের ভাই,আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের বোন। ছাত্রদের প্রতি কঠোর হলে হবে না। তারা বুদ্ধিমান, তাদেরকে বুঝাতে হবে। আমার মনে হয় তারা বিষয়টি বুঝতে পেরেছে। তারা নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করে ফেলবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন থানা থেকে লুন্ঠিত অস্ত্র পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। সে সকল অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকারের কাজ করছে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় বেগবান করা হবে। পরে পুরো দেশে পর্যায়ক্রমে করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ