শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

চালের আমদানি শুল্ক-কর কমলো

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে চাল আমদানিতে শুল্ক ও অন্যান্য করহার কমিয়েছে সরকার। ১৫ শতাংশ শুল্ক কমিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনে বলা হয়, বাসমতি ও অ্যারোমেটিক (সুগন্ধযুক্ত) ব্যতীত চাল আমদানিতে আরোপিত শুল্ক কর ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং সমুদয় রেগুলেটরি ডিউটি থেকে শর্ত সাপেক্ষে অব্যাহতি প্রদান করা হয়েছে। ফলে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সব ধরনের সিদ্ধ ও আতপ চাল ১০ শতাংশ শুল্কে আমদানি করা যাবে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আমদানিকারকরা ১০ শতাংশ শুল্কে সিদ্ধ ও আতপ চাল আমদানির আগে প্রতিটি চালানের জন্য খাদ্য মন্ত্রণালয়ের মনোনিত যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তার কাছ থেকে লিখিত অনুমোদন নিতে হবে। তবে বাসমতি কিংবা সুগন্ধযুক্ত চাল আমদানি পুর্বনির্ধারিত (২৫ শতাংশ) শুল্কেই করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ