শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

চালু হচ্ছে মালয়েশিয়ায় বিমানের ফ্লাইট

নিউজ ডেস্ক / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুনরায় মালয়েশিয়ায় ফ্লাইট চালু করছে। দেশটির সরকার বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে বিধিনিষেধ শিথিল করায় এই সিদ্ধান্ত নেয় বিমান।

মঙ্গলবার (২ নভেম্বর) থেকে এই ফ্লাইট চালু হয়েছে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, প্রায় ছয় মাস পর আবারও এই রুটে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। এর আগে ঢাকা থেকে সর্বশেষ ফ্লাইটটি কুয়ালালামপুর গিয়েছিল চলতি বছরের ৭ মে। এরপর করোনার কারণে আর কোনো ফ্লাইট যায়নি। মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে আবারও যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে।

তিনি আরও জানান, ২ নভেম্বর ঢাকা থেকে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় কুয়ালালামপুরের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে এবং কুয়ালালামপুর থেকে প্রতি বুধবার, শুক্রবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত আড়াইটায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

প্রসঙ্গত, গত ৭ মে থেকে বাংলাদেশ থেকে কুয়ালালামপুর রুটে যাত্রী পরিবহন বন্ধ ছিলো। তবে মালয়েশিয়া থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারতেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ