শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সিলেট ব্যুরো / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২

সিলেট নগরীর রায়নগরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মিলন মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আসামী  সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাজেরগাঁও’র আবু তাহেরের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।

সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নগরীর রায়নগর দর্জিবন এলাকার একটি কলোনির ৪ বছরের শিশুকে একই কলোনির বাসিন্দা মিলন মিয়া গত রবিবার সন্ধ্যায় তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি ঘরে এসে তার মা-বাবাকে বিষয়টি খুলে বলে। এ ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে সোমবার বিকেলে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বিকেল ৪টায় অভিযান চালিয়ে নগরীর শিবগঞ্জ বাজার থেকে মিলনকে গ্রেফতার করে।

কোতোয়ালি থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াসিন জানান, অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ