শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

চার দিনের সফরে মতলবে আসছেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য মায়া

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম চার দিনের সফরে কাল শনিবার (১৯ ফেব্রুয়ারী) মতলব উত্তর আসছেন।


১৯ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২টায় তিনি সড়ক পথে ঢাকা থেকে মতলব উত্তরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বিকেল ৩টার সময় শ্রীরায়েরচর এসে উপস্থিত হবেন। সেখানে জেলা আওয়ামী লীগ ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা জানানো হবে। শুভেচ্ছা শেষে গাড়ীবহর নিয়ে মোহনপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। বিকেল সাড়ে ৪টার সময় নিজ বাড়ী মোহনপুরে জেলা আওয়ামী লীগ ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ, পৌর আ’লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, সহ ১৪ ইউনিয়নের আ’লীগের নেতারা আবারও নেতাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখারও কথা রয়েছে তার।


পর দিন ২০ ফেব্রুয়ারী রবিবার নিজ বাড়ীতে অবস্থান করবেন। ২১ ফেব্রুয়ারী সোমবার নিজ বাড়ী মোহনপুরের আলী ভিলায় উপজেলা মহিলা আ’লীগের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। সমাবেশে জেলা আওয়ামী লীগ ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পরদিন ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার ছেংগারচর পৌরসভায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত গণ সবংর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।  গণ সবংর্ধনা অনুষ্ঠানে মতলব উত্তরের সর্বস্থরের আওয়ামী লীগ ও তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ