শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

চার দিনের ব্যবধানে আবারও বেড়েছে ডলারের দাম

বাণিজ্যিক ডেস্ক / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২

মাত্র চার চারদিনের ব্যবধানে আবারও বেড়েছে ডলারের দাম। এতে করে টাকার মান ২৫ পয়সা কমে প্রতি ডলার বিক্রি হয়েছে ৯৪ টাকা ৭০ পয়সা। এর আগে গত বৃহস্পতিবার (২১ জুলাই) ডলারের দাম বেড়েছিল ৫০ পয়সা। এ নিয়ে গত দুই মাসে ডলারের দাম বেড়েছে ৮ টাকা।

সোমবার (২৫ জুলাই) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারে কিনতে খরচ করতে হচ্ছে ৯৪ টাকা ৭০ পয়সা। এ দিন বাংলাদেশ ব্যাংক সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার বিক্রি করেছে ৯৪ টাকা ৭০ পয়সা। নিয়ম অনুযায়ী এটিই ডলারের আনুষ্ঠানিক দর।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক সোমবার বিভিন্ন ব্যাংকের কাছে প্রতি ডলার ৯৪ টাকা ৭০ পয়সা করে বিক্রি করেছে। এটাই আজকের আন্তব্যাংক দর।”

এদিকে বিভিন্ন ব্যাংক ও কার্ব মার্কেটে খোঁজ নিয়ে জানা গেছে— সোমবার খোলাবাজারে বা কার্ব মার্কেটে প্রতি ডলার বিক্রি হয় ১০২ থেকে ১০৫ টাকায় বিক্রি হয়েছে।

সূত্র জানায়— গত তিন মাসের ব্যবধানে ১৫ দফা বাড়ানো হয়েছে ডলারের দাম। আলোচ্য সময়ে টাকার মান কমেছে ৮ টাকা।

এর আগে, গত ২৯ মে দেশে ডলারের এক রেট ৮৯ টাকা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু পরবর্তী সময়ে এই রেট উঠিয়ে দিয়ে ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এরপর ১১ বার বাড়ল ডলারের দাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ