শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেফতার

মুহাম্মাদঃ আল আমীন সাইফ / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর কিশোরী (১৩) গণধর্ষণ মামলার অন্যতম আসামি মিনু রাসেলকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। 

সোমবার সকালে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা এলাকা তাকে গ্রেফতার করা হয়। এর আগে ভিকটিমের মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত মিনু রাসেল নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার আশরাফ আলীর ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, ভিকটিম গত ১৩ এপ্রিল তার নিজ বাসা থেকে পাশ্ববর্তী দেওভোগের আদর্শনগর এলাকায় নানীর বাসায় বেড়াতে যায়। পরে ১৪ এপ্রিল সেহেরীর সময় নানীর সাথে নিজ বাসায় ফেরার পথে রিফাত (২০) ও সিফাত (২২) ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে মিনু রাসেলের বাসায় নিয়ে যায়।

এ সময় ভিকটিমের নানী বাধা দিলে তাকে মারধর করে রাস্তায় ফেলে দেয় তারা।

পরে গ্রেফতারকৃত রাসেল এবং অপর দুই আসামি মিলে ভিকটিমকে ৪ দিন আটকে রেখে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় গত ১৭ এপ্রিল রিফাত (২০)কে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী মিনু রাসেলের বাসা থেকে ভিকটিমকে উদ্ধার করে।

এ সময়ে রাসেল ও অপর আসামি সিফাত কৌশলে পালিয়ে যায়। সিফাত (২২)কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় র‌্যাব।


এই ক্যাটাগরির আরো সংবাদ