শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

চাঁদাবাজদের বিরুদ্ধে দু-তিনদিনের মধ্যে অভিযান: ডিএমপি কমিশনার

দর্পণ ডেস্ক / ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী জানিয়েছেন, চাঁদাবাজদের হালনাগাদ তালিকা তৈরি করা হয়েছে। দুই-তিনদিনের মধ্যে এই তালিকা ধরে অভিযান শুরু হবে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজ মোকাবিলায় শুধু পুলিশ নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’ কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না, যোগ করেন তিনি।

শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেন, গত এক মাসে আইনশৃঙ্খল সংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। মতবিরোধ থাকতে পারে, এ জন্য সংঘর্ষে কেন জড়াতে হবে? তাবলীগ জামাতের সংঘর্ষে চারজনের প্রাণ গেছে। এর দায়িত্ব কে নেবে?

শহরে যানজট প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন,‘যত্রতত্র মিছিলের কারণে রাস্তায় যানজট তৈরি হয়। এতে দুর্ভোগের সৃষ্টি হয়। অটোরিকশাও যানজটের অন্যতম কারণ।’ এ যান নিয়ন্ত্রণের জন্য ট্যাক্সের আওতায় আনার দাবি জানান ডিএমপি কমিশনার।

ফুটপাতের হকারদের বিষয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, হকারদের একবারে উচ্ছেদ করে দেওয়া অমানবিক। তবে, হকাররা যেন সংযত অবস্থায় রাস্তায় থাকে এ জন্য তাদের প্রতি অনুরোধ। সেইসঙ্গে হকারদের কাছ থেকে কাউকে চাঁদা দেওয়া যাবে না।

এছাড়া রাস্তার ওপর নির্মাণ সরঞ্জাম রাখার কারণেও যানজট সৃষ্টি হয় বলে মন্তব্য করেন তিনি।

মোবাইল ছিনতাই আশঙ্কাজনভাবে বাড়ছে, এ জন্য সতর্কভাবে রাস্তায় ফোন ব্যবহারের পরামর্শ দেন শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

তিনি বলেন, মাদক বৃদ্ধির কারণেও ছিনতাই বাড়ছে। সামজিক আন্দোলন করে এসব সমস্যা সমাধান করতে হবে। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না।


এই ক্যাটাগরির আরো সংবাদ