শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

চাঁদপুর-২ আসনের প্রয়াত সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদার পঞ্চম মৃত্যুবার্ষিকী

সুমন আহম্মেদ / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

চাঁদপুর-২ নির্বাচনী আসনের চারবারের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী জননেতা মোঃ নুরুল হুদা ২০১৭ সালের ২৫ জানুয়ারি বুধবার সকাল ৭ টা ৫৫ মিনিটে নিউইয়র্কের উইল কর্ণেল প্রেসবাইটেরিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। কয়েকদফা জানাযার পর তাকে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের খন্দকারকান্দীর নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় ও মতলব উত্তর- দক্ষিণ উপজেলায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদা ছিলেন জাতীয়তাবাদী দল বি এন পির নির্বাহী কমিটির সহ-সভাপতি এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা।

উল্লেখ্য, নুরুল হুদা চাঁদপুর-২ (মতলব উত্তর উপজেলা-মতলব দক্ষিণ উপজেলা) নির্বাচনি আসন থেকে চারবার সংসদ সদস্য এবং সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি ১৯৫৪ সালে স্কুলে পড়ার সময় রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৬৯ সালে বৃহত্তর কুমিল্লায় সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৭৯সালের ১ ফেব্রুয়ারি মাত্র ২৮ বছর বয়সে সরকারি চাকরি (সহকারী কমিশনার) ছেড়ে চাঁদপুর-২ নির্বাচনি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছরেরই ৪এপ্রিল তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগ দেন। বিএনপির মনোনয়ন নিয়ে এ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ইং সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের প্রথম ৬মাস তথ্য প্রতিমন্ত্রী এবং পরবর্তী দুই বছর সংস্থাপন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মোঃ নুরুল হুদার বাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের খন্দকারকান্দীতে। তার দুই সন্তানের বড় সন্তান তানভীর হুদা ডেফোডিল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। আরেক সন্তান সানভীর হুদা যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করেন।

তানভীর হুদা শিক্ষকতার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় রয়েছেন। গত জাতীয় নির্বাচনে চাঁদপুর-২ নির্বাচনী আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীক চেয়েছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ