শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

চাঁদপুর সরকারি মহিলা কলেজে বিজয় দিবস পালিত

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

চাঁদপুর সরকারি মহিলা কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে  বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২:৩০ টায় স্বাস্থ্যবিধি মেনে কলেজের সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক এবং ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: মাসুদ হোসেন এর সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. কানিজ ফাতেমা, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার, প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে মোঃ মোতাসিম বিল্লাহ্, মোঃ মহি উদ্দিন, মোহাম্মদ ফয়জুর রহমান, পেয়ার আহাম্মদ, মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, মোঃ এনামুল হক, মোহাম্মদ ইলিয়াছ হোসেন, নুরুননাহার, মাসুমা-তুন-নূর, জান্নাতুল ফেরদৌস, মোঃ গোলাম রিদওয়ান, ফেরদাউস আমিন, মোঃ সাইদুল ইসলাম, কামনাশীষ দেবনাথ, উৎপল চন্দ্র দাস, মোহাম্মদ মমিনুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান সহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভার এর সদস্যরা উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি, যুদ্ধ পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু কর্তৃক দেশ গঠন, ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির জনকের রাজনীতি ও দর্শন, বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষার্থীদেরকে নিজের জীবন গঠন করে দেশ মাতৃকার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলার বাস্তবায়নকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এককালের ‘তলাবিহীন ঝুড়ি’ বিশ^ অর্থনীতিতে বাংলাদেশ, বর্তমানে ৪১তম স্থানে উঠে এসেছে। বিশে্বর দ্রুত বর্ধনশীল দেশের তালিকায় বাংলাদেশ এখন পঞ্চম। ২০২০-২১ সালে রপ্তাানি আয় দাঁড়িয়েছে ৩৮.৭৫ বিলিয়ন মার্র্কিন ডলার। জিডিপির আকার ৪১ হাজার ১০০ কোটি ডলার। মাথাপিছু আয় ২ হাজার ৫৫৪ ডলার। রিজার্ভ ৪ হাজার ৮০০ কোটি ডলার। আমদানি ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৮ কোটি ডলারে, আর রাজস্ব আয় ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। রেমিটেন্স বেড়ে দাঁড়িয়েছে ২৫ বিলিয়ন ডলারে, যা দারিদ্র্য বিমোচনে বড় অবদান রেখে চলছে। গত ৫০ বছরে দারিদ্র্যের হার ৭০ শতাংশ থেকে কমে ২০.৫ শতাংশে এসে দাঁড়িয়েছে। রিজার্ভ থেকে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কাকেও ঋণ সহায়তা দিয়েছে। রাজস্ব আয়ের যে উদ্বৃত্ত অংশ থাকে, তা বিনিয়োগ করা হচ্ছে উন্নয়ন বাজেটে। এখন উন্নয়ন ব্যয়ের মাত্র ৩০ শতাংশ আসছে বৈদেশিক সাহায্য থেকে। বাকি ৭০ শতাংশই নিজস্ব অর্থ থেকে যোগান দেয়া সম্ভব হচ্ছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২ বছর, যেখানে ভারতের ৬৮ বছর এবং পাকিস্তানের ৬৬ বছর। জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, রিজার্ভ, রেমিটেন্স, রপ্তানি, জন্মহার, মৃত্যুহার, শিক্ষার হার, দারিদ্র্যের হার- এমন আর্থ-সামাজিক সব সূচকেই বাংলাদেশ তার অপ্রতিরোধ্য সক্ষমতার স্বাক্ষর রাখতে পেরেছেন। ১৯৭৫-এর পর থেকে আজ পর্যন্ত যে পরিমাণ অর্থনীতির প্রবৃদ্ধি ঘটেছে তার ৭৩ শতাংশই গত ১২ বছরে। বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশকে এখন অনেক দেশই সমীহ করছে। অনেক আন্তর্জাতিক সংস্থাই মনে করছে, ২০৫০ সালের মধ্যেই বাংলাদেশ ২৩তম উন্নত অর্থনীতির দেশ হবে।”

সূর্যোদয়ের সাথে সাথে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে মহান বিজয় দিবস এর কর্মসুচি শুরু হয়। সকাল ৭:০০টায় অঙ্গীকার পাদদেশে স্বাস্থ্যবিধি মেনে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ১৫/১২/২০২১ তারিখে দুপুর ১:৩০ টায় কলেজের অধ্যক্ষ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং ঐদিন সন্ধ্যা ৬:০০ টায় মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আলোকসজ্জাকরণ উদ্বোধন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ