শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

চাঁদপুর সরকারি মহিলা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

চাঁদপুর সরকারি মহিলা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান। সভায় পবিত্র কোরআন থেকে তিলওয়াত এবং গীতা পাঠ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান ও শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হক। সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কানিজ ফাতেমা, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এদেশের সমাজ গঠনে ও স্বাধীনতা অর্জনে তাঁদের জীবন উৎসর্গ করেছেন। বাঙালি জাতি গভীর শ্রদ্ধাভরে চিরকাল তাদের অবদান স্মরণ করবে। বুদ্ধিজীবীরা তাঁদের জীবন দিয়ে প্রমাণ করেছেন দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য সর্বপোরি স্বাধীনতার জন্য নিজের জীবন দিয়ে নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বুদ্ধিজীবী দিবসের বড় শিক্ষা হলো বুদ্ধিজীবীরা দেশের জন্য তাঁদের সবটুকু উৎসর্গ করে গিয়েছেন, আগামী দিনে দেশ মাতৃকার প্রয়োজনে তোমরাও তাঁদের মতো করে তৈরি হও।” উক্ত অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভার এর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহিদ বুদ্ধিজীবীদের উপর নির্মিত ‘স্টপ জেনোসাইড’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। আলোচনা অনুষ্ঠানের শেষে ১৪ ডিসেম্বর ২০২১ শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে নির্মিত ‘দেয়ালিকা’ উন্মোচন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।


এই ক্যাটাগরির আরো সংবাদ