শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

চাঁদপুর সরকারি মহিলা কলেজে শেখ রাসেল দিবসে উপলক্ষ্যে স্মরণ সভা

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

চাঁদপুর সরকারি মহিলা কলেজে শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়।

সোমবার (১৮ অক্টোবর)সকাল সাড়ে ৮ টায় চাঁদপুর স্টেডিয়ামে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শেথ রাসেল দিবস উপলক্ষ্যে অত্র কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ‘স্মরণ সভা ও দোয়া মাহফিল’ এর আয়োজন করা হয়।

কলেজের সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক ড. মো: মাসুদ হোসেন এর সভাপতিত্বে এবং অর্থনীতি বিভাগের প্রভাষক নূরুননাহার এর সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মাসুদুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক প্রমুখ।

কলেজের অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, আজ ১৮ই অক্টোবর, ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িতে কনিষ্ট পুত্র জন্মগ্রহণ করেন। শিশু রাসেল বেঁচে থাকলে ৫৭ বছরের মানুষটি হতেন এক অন্যন্য গুনাবলীর ব্যক্তিত্ব। বঙ্গবন্ধুর আত্বস্বীকৃত খুনিরা শুধু জাতির পিতাকেই হত্যা করেই ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারে চিহ্নটুকু নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আর তাদের এই ঘৃন্য অপচেষ্টা শতভাগ ব্যর্থতার পর্যবসিত হয়েছে। এটি আজ প্রমাণিত। শেখ রাসেল আজ বাংলাদেশের প্রতিটি শিশু কিশোর, তরুণ, শুভবুদ্ধি বোধ সম্পন্ন মানুষের কাছে একটি ভালোবাসার নাম, অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশু কিশোরদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম থেকে শহর তথা বাংলাদেশের প্রতিটি লোকালয়ে ছড়িয়ে পড়ুক এবং সরকার শেখ রাসেলের ১১ বছরের জীবন গল্পের প্রতিটি মুহুর্ত আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরবে এটাই জাতির প্রত্যশা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন দর্শন ও আদর্শ ধারণ করেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সফলতার সঙ্গে দেশকে এগিয়ে নিয়েছেন এবং গড়ে তুলেছেন সমৃদ্ধ বাংলাদেশে; ক্রমাগত বৃদ্ধি করেছেন মাথাপিছুু জাতীয় আয়, জীবনযাত্রার মান, শিক্ষার হার, খাদ্য ও সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, শিল্পায়ন, রপ্তানি বানিজ্য, কর্মসংস্থান, পদ্মাসেতু সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন ও দেশের সার্বিক উন্নয়ন। ডেল্টা প্ল্যান ২১০০ এবং ভিশন-২০২১, এসডিজি-২০৩০ ও ভিশন-২০৪১ এর মাধ্যমে বাংলাদেশকে বানিয়েছেন উন্নয়নের রোল মডেল।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মান্নান মিয়া। স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভার এর সদস্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ