শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

চাঁদপুর সরকারি মহিলা কলেজে জাতীয় শোক দিবস পালিত

এস. কাউসার, চাঁদপুর / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে ফেসবুক লাইভে স্বাস্থ্যবিধি অনুযায়ি চাঁদপুর সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

কলেজের সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহŸায়ক ড. মো: মাসুদ হোসেন এর সভাপতিত্বে এবং অর্থনীতি বিভাগের প্রভাষক নূরুননাহার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মাসুদুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. কানিজ ফাতেমা রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোঃ এনামুল হক, প্রমুখ।

অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পাঠ করেন বাংলা বিভাগের প্রভাষক মাসুমা-তুন-নূর এবং কবিতা আবৃত্তি করে একাদশ শ্রেণির শিক্ষার্থী তাইয়েবা তাবিথা। কলেজের অধ্যক্ষ তার বক্তব্যে ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতীর জনকের রাজনীতি, দর্শন, ১৫ই আগস্ট কাল রাত্রি, বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষার্থীদেরকে নিজের জীবন গঠন করে দেশ মাতৃকার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়, শত বছরের ঘোর নিশীথিনীর তিমির বিদারী অরুণ, ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী ¯্রষ্টা, বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। বাঙালি জাতির পিতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। উন্নত সমৃদ্ধ ‘সোনার বাংলা’র স্বপ্ন সারথি’।

উল্লেখ্য,  সূর্যোদয়ের সাথে সাথে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে শোক দিবসের কর্মসুচি শুরু হয়। সকাল ৯:৩০ টায় জাতীয় শোক দিবস স্মরণে চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে অত্র কলেজের অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক কর্মচারীসহ স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯:৪৫ টায় ফেসবুক লাইভে কলেজের অধ্যক্ষ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সকাল ১০:১৫ টায় ফেসবুক লাইভে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২:০০ টায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ডে নিহত শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মান্নান মিয়া। ১২:৩০ টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে জাতির পিতা স্মরণে দেশজ, ফলজ ও বনজ বৃক্ষরোপন করা হয়। ফেসবুক লাইভের আলোচনা সভায় অত্র কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভার এর সদস্যরা সংযুক্ত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ