শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

চাঁদপুর সরকারি মহিলা কলেজে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

এস. কাউসার, চাঁদপুর / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষ্যে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ মার্চ) সকাল ১০টায় সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক আল আমিন এর উপস্থাপনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান ও শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হক।

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. কানিজ ফাতেমা, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আফসার আলী শিকদার, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ এত দ্রুত স্বাধীন হতো না। তাঁর যোগ্য নেতৃত্বেই ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন বইগুলো পাঠ করার মাধ্যমে বঙ্গবন্ধুর কর্ম ও জীবন সম্পর্কে জানার এবং একই সাথে তাদের কর্ম, চিন্তা ও চেতনার মাধ্যমে তা বাস্তবায়ন করার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের সাইদা রহমান পাইরু, দ্বিতীয় হয়েছে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শেখ মায়িশা জামান ও যৌথভাবে তৃতীয় হয়েছে একাদশ শ্রেণির মানবিক বিভাগের তাইয়েবা তাবিথা এবং একাদশ বিজ্ঞান বিভাগের জান্নাতুল মাওয়া সাহার।

দেশাত্মবোধক গানে প্রথম হয়েছে একাদশ বিজ্ঞান বিভাগের নাফিসা ইসলাম ও দ্বিতীয় হয়েছে একাদশ বিজ্ঞান বিভাগের জান্নাতুল মাওয়া সাহার। উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক, কর্মচারী ও বিএনসিসি সদস্য স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলো।

জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়। সকাল ৮:০০ টায় চাঁদপুর সরকারি কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

সকাল ৯:৩০ ঘটিকায় কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর অনলাইনে আলোকচিত্র প্রদর্শণীর উদ্বোধন করেন অত্র কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। সকাল সাড়ে ১১ টায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ