শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা কে বিদায়ী সংবর্ধনা

চাঁদপুর প্রতিনিধি / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন কর্মকর্তার কর্মচারীবৃন্দ ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর)  বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান নাজিম।

এসময় তিনি বলেন, কর্মকর্তা কানিজ ফাতেমা একজন দক্ষ কর্মী, তিনি কাজের প্রতি খুবই আন্তরিক। তিনি শুধু জনপ্রতিনিধি নয়, সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচরণ করেছেন যে কেউ তার এই উদারতায় তাকে শুধু শ্রদ্ধা করতেন। আশাকরি নতুন কর্মস্থলে গিয়েও চাঁদপুরের মানুষকে যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবেন।

আরও পড়ুন… চাঁদপুর সদরে নবাগত ইউএনও’র যোগদান

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ সাইফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, উপজেলা সহকারি প্রোগামার হারুনুর রশিদসহ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মচারীবৃন্দ।

এসময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কমচারীরা বলেন, তিনি একজন ভাল মানুষ । তিনি আমাদের মন জয় করে নিয়েছেন। আমাদের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচরণ করেছেন উদারতার সাথে কাজ করতেন তাকে শ্রদ্ধা করি। স্যারকে চিরকাল মনে রাখব ।


এই ক্যাটাগরির আরো সংবাদ