শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

চাঁদপুর শহর রক্ষা বাঁধে হঠাৎ ধস, আতঙ্কে হাজারো পরিবার

আর. আহমেদ চৌধুরী / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

চাঁদপুর শহর রক্ষা বাঁধের বেশ কিছু এলাকার সিসি ব্লক হঠাৎ করে মেঘনা নদীতে ধসে পড়ে।

রবিবার (২জানুয়ারী) সকাল ৯টায় শহরে লঞ্চ টার্মিনালের পাশে টিলাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনা শুনে দ্রুত ছুটে যান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

ঘটনাস্থল থেকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এই মধ্যে প্রায় একশ মিটার এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে গেছে। তবে আরো এলাকা ভাঙতে পারে। কারণ, সিসি ব্লক ধসে পড়ায় আশপাশে ফাটল দেখা দিয়েছে।

এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। শাহ আলম মল্লিক নামে একজন জানান, বর্ষায় ভাঙন আতঙ্ক থাকলেও এখন কেনো এমন হলো, এই নিয়ে চিন্তিত আমরা। তিনি আরো জানান, টিলাবাড়ি এলাকায় প্রায় ৫শ পরিবার বসবাস করছে। তবে কী কারণে মৌসুমের এই সময় সিসি ব্লক ধসে পড়েছে তা এখনো নিশ্চিত হতে পারছেন না সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

উপ-সহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম জানান, ধসে পড়া এলাকাটি এখন বেশ ঝুঁকিপূর্ণ। সেখানে নদীর পানির গভীরতা প্রায় ৫০ মিটারের মতো। এমন পরিস্থিতিতে উর্ধতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন।

এদিকে, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ