শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

চাঁদপুর লক্ষ্মীপুরে মডেল ইউপি নির্বাচনে আ.লীগের প্রার্থী সেলিম খান

আরিফ খান, চাঁদপুর / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

আসন্ন চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সাভাপতি ও বর্তমান মো. সেলিম খানের নাম প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার  (১৯ জানুয়ারি)বিকেলে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সকল নেতৃবৃন্দ হাত উঁচিয়ে একবাক্যে সেলিম খানের নাম প্রস্তাব করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাদিম দেওয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী।

লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আবিদা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ টুনু, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, ১০ নং লক্ষীপুর শুধু চাঁদপুর নয় গোটা বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন। সরকারের এমন কোনো খাত নেই যেখান থেকে চেয়ারম্যান সেলিম খান এই ইউনিয়নের জন্য কাজ করেননি। তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই বর্ধিত সভায় আপনারা দলের সকল নেতৃবৃন্দ তাকে একক প্রার্থী হিসেবে প্রস্তাব করেছেন। এটি আমাদের দলের এবং ইউনিয় জন্য একটি সুখবর।

যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে, সেহেতু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদের মতামত নিয়ে আমাদের দলের সভানেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেলিম খানের নাম এককক প্রার্থী হিসেবে প্রস্তাব করব। আপনারা দলীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে চেয়ারম্যান সেলিম খানকে পুনরায় নির্বাচিত করবেন।

সভাপতির বক্তব্যে মোঃ সেলিম খান বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন আমার সর্বোচ্চ দিয়ে এই ইউনিয়নের উন্নয়নে কাজ করেছি। আজকে আপনারা এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দলীয়ভাবে আমার নাম প্রস্তাব করেছেন, এজন্য আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সায়েদ মাস্টারের পরিচালনায় বর্ধিত সভায় ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ৯ টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। মহিলা আওয়ামী লীগ এছাড়াও ইউনিয়ন যুবলীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ