শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

চাঁদপুর মহিলা কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

চাঁদপুর সরকারি মহিলা কলেজ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন তিনি। এ সময় দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। পরে ফুল দিয়ে শিক্ষামন্ত্রীসহ অন্যান্য অতিথিরা বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

এ সময় চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক, বিভিন্ন বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক, কর্মচারী ও প্রায় ২০০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর সরকারি মহিলা কলেজে আগমনের সময় ফুল ছিটিয়ে ও স্বাগত শ্লোগান দেয় শিক্ষার্থীরা। সবশেষে বঙ্গবন্ধুর এক শ তিন বছর জন্মদিন উপলক্ষে বিশাল কেক কাটা হয়। এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের মাঝে কেক বিতরণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ