শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

চাঁদপুর ফটোজার্নালিস্ট নির্বাচনে: সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক কেএম মাসুদ

আরিফ খান, চাঁদপুর / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাব ভবনে সংগঠনের সদস্যদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়।

নির্বাচনে সভাপতি পদে এম এ লতিফ, সিনিয়র সহ-সভাপতি পদে অভিজিত রায়, সহ-সভাপতি পদে শাওন পাওয়ারী, সাধারণ সম্পাদক পদে কেএম মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শরীফুল ইসলাম, সদস্য পদে ইয়াসিন ইকরাম ও বাদল মজুমদার বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের জেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচনে ৭ পদে ১৭ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করে। এর মধ্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ পদে আব্দুর রহমান ও দপ্তর সম্পাদক পদে কবির হোসেন মিজি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী লাভ করেছেন।

ফটোজার্নালিস্ট নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইসএম আহসান উল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।

 
উল্লেখ্য, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে এম এ লতিফ ৩০ ভোট, তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান লিটন পেয়েছেন ৭ ভোট । সিনিয়র সহ-সভাপতি পদে অভিজিত রায় ২৬ ভোট, তার প্রতিদ্বন্দ্বী এম এম কামাল ১১ ভোট, সহ-সভাপতি পদে শাওন পাটওয়ারী ২৭ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ফাহিম শাহরিন কৌশিক ১০ ভোট, সাধারণ সম্পাদক পদে কে এম মাসুদ ২০ ভোট, সাইদ হোসেন অপু চৌধুরী ৯ ভোট ও শেখ আল মামুন ৭ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. শরীফুল ইসলাম ২৬ ভোট, আশিক বিন রহিম ১০ভোট, কার্যকরী সদস্য চৌধুরী ইয়াসিন ইকরাম ২৬ ভোট, বাদল মজুমদার ২৩ ভোট ও এস এম সোহেল ২০ ভোট পেয়েছেন।

নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্রে পরিদর্শনে আসেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হারুনুর রশিদ, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পদাক সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম শাহাদাত হোসেন শান্ত, দপ্তর সম্পাদক ইব্রাহিম রনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শওকত আলী, সদস্য ফারুক আহম্মদ, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি একে আজাদ এবং সাবেক সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।


এই ক্যাটাগরির আরো সংবাদ