বদলীর আদেশ প্রাপ্ত হওয়ায় পিবিআইয়ের দু্ই পুলিশ কর্মকর্তার আনুষ্ঠানিকভাবে বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বদলীর আদেশ প্রাপ্ত ওই দু্ই পুলিশ কর্মকর্তা হলেন– মো: মোস্তফা কামাল রাশেদ বিপিএম, পুলিশ সুপার পিবিআই চাঁদপুর। এ কে এম মহিউদ্দিন, সহকারী পুলিশ সুপার চট্টগ্রাম মেট্রো।
ভরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মো: শাহাদাত হোসেম শান্ত।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় পিবিআই চাঁদপুর জেলার উদ্দ্যোগে পিবিআই সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো: মোস্তফা কামাল রাশেদ, বিপিএম এবং সহকারী পুলিশ সুপার এ কে এম মহিউদ্দিন দ্বয়ের বদলী জনিত বরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, মো: মোস্তফা কামাল রাশেদ বিপিএম, পুলিশ সুপার পিবিআই চাঁদপুর থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জ জেলা পিবিআই-তে যোগদান করবেন। কে এম মহিউদ্দিন, সহকারী পুলিশ সুপার চট্টগ্রাম মেট্রো থেকে বদলি হয়ে চাঁদপুর জেলা পিবিআইতে পুলিশ সুপার হয়ে যোগদান করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মো: জাকির হোসেন, বিডিসিএন২৪ এর সম্পাদক সহ-অধ্যাপক শেখ মহসিন, একুশে টেলিভিশনের চাঁদপুর জেলার প্রতিনিধি মো: নেয়ামত উল্লাহ, জাতীয় দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি মো: মিজান লিটন, জাতীয় দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার সকল জাতীয় দৈনিক পত্রিকার ও চাঁদপুর জেলার দৈনিক পত্রিকার এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।