শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

চাঁদপুর ইলিশঘাটে হতাশ জেলে; খুশি আড়তদার

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নেমে হতাশ হয়ে ফিরছেন জেলেরা। আশানুরূপ ইলিশের দেখা না পাওয়ায় নৌকার জ্বালানি খরচ উঠছে না বলে দাবি করেন তারা। তবে নিষেধাজ্ঞা শেষে ঘাটে মাছ আসতে শুরু করেছে, তাতেই খুশি চাঁদপুর বড়স্টেশনের আড়তদাররা।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মাছঘাটে ক্রেতাদের তেমন উপস্থিতি না থাকলেও আড়তদারদের হাঁকডাকে মুখর ছিল পুরো ঘাট। তবে আরও দু-এক দিন পর আমদানি বাড়লে ক্রেতাদের সংখ্যা বাড়বে বলে মনে করছেন মৎস্য ব্যবসায়ীরা।

গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী ২২ দিন মাছ ধরা বন্ধ ছিল। এ সময় ঘরে বসেই ছিলেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষে মুখে হাসি নিয়ে সোমবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে তারা নদীতে নেমে পড়েন। তবে নদীতে গিয়ে আশানুরূপ ইলিশ না পাওয়ায় হতাশ জেলেরা।

অন্যদিকে আমদানি কম থাকায় তুলনামূলক মাছের দাম কিছুটা বেশি বলেই মনে করছেন আড়তদাররা।

সরেজমিনে চাঁদপুর মাছ ঘুরে দেখা যায়, ঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য ২২ দিন পর চাঁদপুরের বৃহৎ ঘাট ফিরে পেয়েছে তার চিরচেনা সেই রূপ। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর চারদিক। যদিও ঘাটে ক্রেতার সংখ্যা ছিল সামান্য।

মেঘনা থেকে ফিরে আসা জেলে জানান, যে আশা করে নদীতে গিয়েছিলাম, সেই আশা পূরণ হয়নি। আমরা ১০ থেকে ১২ জন লোক এক নৌকা নিয়ে নদীতে গিয়েছিলাম। যেখানে আমরা নদী থেকে ফিরে মাছ বিক্রি করেছি মাত্র ১২ হাজার টাকার। নদীতে না যদি এমনই থাকে তাহলে আমরা আরও ধারদেনায় পড়ে যাব। নিষেধাজ্ঞা শেষে নদীতে যে হিসাবে মাছ পাওয়ার কথা ছিল, সেই হিসাবে মাছ একেবারেই পাইনি। অভিযানও শেষ মাছও শেষ।

ঘাটের কয়েকজন আড়তদার জানান, ২২ দিন পর আজ ঘাটে কর্মচাঞ্চল্য ফিরেছে, এতে আমরা খুশি। তবে এ সময় আমরা যে আশা করেছিলাম, চাহিদা অনুযায়ী সে পরিমাণ ইলিশ ঘাটে আসেনি। আশা করছি দুই থেকে তিন দিন পর ঘাটে যখন ইলিশ আসা শুরু করবে, তখন আমদানি বাড়বে। চাঁদপুরের মাছঘাটে আজকের ইলিশের দাম ১ কেজি ১০৫০ থেকে ১১০০ টাকা। ১ কেজি থেকে ১২০০ গ্রামের ইলিশের দাম ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং ৬০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম ইলিশের দাম ৭৫০ টাকা থেকে ৯০০ টাকা।

চাঁদপুর জেলা মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে বরাত সরকার বলেন, ঘাটে আজ যে পরিমাণ ইলিশ আমদানি হয়েছে, তার সবই আমাদের চাঁদপুরের লোকাল ইলিশ। তবে আশা করেছিলাম আজ অন্তত দুই থেকে আড়াই হাজার মণ ইলিশ ঘাটে আমদানি হবে। সেখানে ৮০০ থেকে ১ হাজার মণের মতো ইলিশ এখন পর্যন্ত আমদানি হয়েছে।

তিনি বলেন, ইলিশের অনেক চাহিদা আছে। তবে চাহিদা অনুযায়ী ঘাটে মাছ আসেনি। তারপরও আলহামদুলিল্লাহ যে পরিমাণ মাছ এসেছে, এতে খুশি আছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ