শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

চাঁদপুরে ৯০ কেজি জাটকা সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

চাঁদপুর জেলার সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৯০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত থাকা কালীন গোপনসূত্রে জানতে পারে যে, সদর থানার কল্যানপুর ইউনিয়নের দাসাদী ডিলারের মোড় পাকা রাস্তার উপর কিছু লোকজন জাটকা নিয়ে অবস্থান করছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৬টায় ওই স্থানে উপস্থিত হলে পুলিশের অবস্থান টের পেয়ে পালানোর চেষ্টা করলে আসামি মিজানুর রহমান বকাউল (৫০) কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০ কেজি করে ৯টি বালতির মধ্যে মোট ৯০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন এসআই আব্দুল কুদ্দুছ ও তার সঙ্গীয় ফোর্স। অভিযান কালে আরো উপস্থিত ছিলেন, জার্নালিজম এগেইনেষ্ট ক্রাইম এন্ড জার্নালিজম এন্টি-করাপশন (জ্যাক) এর ক্রাইম রিপোর্টার নাজির হোসেন সহ দুই প্রতিনিধি।

জ্যাকের ক্রাইম রিপোর্টার জানান, জ্যাকের ডিজি’র নির্দেশক্রমে তারা ঐ ঘটনাস্থলে অবস্থান করেন।

বিষয়টি নিশ্চিত করেন, এসআই আব্দুল কুদ্দুস। তিনি বলেন, ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৯০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে আসামির বিরুদ্ধে মামলা করা হয়। জব্দকৃত জাটকা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ