শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

চাঁদপুরে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের আওতার বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃপক্ষ, চাঁদপুর জেলার পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ইলিশ সম্পদ রক্ষায় সাব-লেফটেন্যান্ট রুহান মঞ্জুর এর নেতৃতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কারেন্ট জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি।
পরবর্তীতে, ভাসমান নদীতে পাতানো অবস্থায় ১৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ২৫ লক্ষ টাকা।
উক্ত অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা চাঁদপুর সদর উপজেলা মো. মাহবুব রশীদ উপস্থিত ছিলেন। পরবর্তীতে, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন এর পাশাপাশি অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও  থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ