শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

চাঁদপুরে ৪ শতাধিক কর্মহীন চালক পেল খাদ্য সহায়তা

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

সরকার ঘোষিত সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউনে সাময়িকভাবে কর্মহীন হয়ে যাওয়া ৪শ সিএনজি চালক ও অটোবাইক চালকদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা দিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন।

রোববার (৪ জুলাই) দুপুরে সামাজিক দূরত্ব রেখে চাঁদপুর স্টেডিয়ামে ২শ জন সিএনজি চালক, ২শ জন অটো ইজিবাইক চালক এবং উপস্থিত ৬ জন হতদরিদ্র ৪০৬ জনের হাতে ৭ কেজি চাল তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ।

এসময় জেলা প্রশাসক বলেন, এই ত্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। প্রধানমন্ত্রী সব সময় আপনাদের কথা ভাবেন। ইতোমধ্যে এসব বরাদ্দকৃত ত্রাণ বিতরণ শুরু হয়েছে। রোববার ৪ জুলাই ৪ শতাধিক অটোবাইক ও সিএনজি চালকদের মাঝে খাদ্য (চাল) সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন থেকে গত ২ দিনে প্রায় ১৬০ জন দরিদ্র জনগোষ্ঠীকে ত্রান বিতরণ করা হয়। যতদিন পর্যন্ত এরূপ পরিস্থিতি থাকবে,ততদিন আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত রাখা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ