শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

চাঁদপুরে ৪ দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত নাট্য সংগঠন চাঁদপুর ড্রামা’র ৪ দিনব্যাপী নাট্যোৎসব।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র এড. জিল্লুর রহমান জুয়েল।

তিনি তার বক্তব্যে বলেন, সংস্কৃতি যে আদর্শ ধারণ করে সে আদর্শের বিজয় সুনিশ্চিত। সংস্কৃতির উন্নয়নে আমরা এই পৌর এলাকায় পৌরসভার নিজস্ব অর্থায়নেই একাধিক মুক্ত মঞ্চ করবো।আপনারা জানেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি মহোদয়ের সময়ে চাঁদপুরে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা চাঁদপুরের ইতিহাসে বিরল। আমরা চাঁদপুর পৌর অডিটোরিয়াম কে এই গুণী মানুষটির নামে নামকরণ করব।

এ নাট্যোৎসবের উদ্বোধন করেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল কামাল বায়োজিদ।

এসময় তিনি বলেন, আমরা চাই একটি সোনার বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়তে। আর এই বাংলাদেশ গড়তে হলে সংস্কৃতির উন্নয়ন অপরিহার্য। যারা সংস্কৃতির সাথে জড়িত তারা মাদক ইভটিজিং সহ বিভিন্ন অপকর্ম থেকে নিজেদেরকে দূরে রাখেন।আমি আশা রাখি স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে চাঁদপুর একটি মেয়র নাট্যোৎসব হবে। যা দেখে অন্যান্য মেয়র মহোদয়রা উৎসাহিত হবেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে আসবেন।

চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেলাল হোসাইন, মুক্তিযুদ্ধের বিজয়মেলা ও চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন-আল-রশিদ, সংবর্ধিত অতিথি ফরিদা ইলিয়াস।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ড্রামার সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক, অন্যান্য নাট্য গোষ্ঠীর সভাপতি শহীদ পাটওয়ারী, বর্নচোরা নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, বিআইডব্লিটিএ ঠিকাদার কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখা পরিষদের সভাপতি ও চাঁদপুর ড্রামার কার্যকরী সদস্য মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সুমন সরকার জয় প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ