শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

চাঁদপুরে ২৮শ’ অটোরিকশার বাইরে একটিও চলতে দিবো না: পৌর মেয়র

এস কাউসার, চাঁদপুর / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

চাঁদপুর ব্যাটারী চালিত অটোবাইক মালিক/শ্রমিক ঐক্য ইউনিয়নের উদ্যোগে ও চাঁদপুর পৌরসভার মেয়রের আদেশক্রমে দূর্ঘটনা ও যানজট নিরশনে গাড়ির ডানপাশ বন্ধ করে দেওয়া উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৪ মার্চ) বিকেলে চাঁদপুর পৌর বাস টার্মিনালে অটোর ডানপাশ বন্ধের কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

তিনি বলেন, যাত্রীদের জন্য সড়কের যোগাযোগ যেমন ব্যবস্থা ভালো থাকতে হয়। সড়কে যানবাহন যেমন প্রয়োজন কিন্তু সেটি যদি বেশি থাকে, তাহলে দুর্ভোগও পহাতে হয়। চাঁদপুর পৌর এলাকায় ২৮শ’ অটোরিকশার লাইসেন্স দেওয়া হয়েছে। এর বাইরে আর লাইসেন্স দেওয়া হবে না। লাইসেন্স দিলাম কিন্তু আপনাদের লাভ হলো না, তাহলে কি হবে। আপনাদের লাইসেন্স দিয়েছি, কিন্তু স্ট্যান্ড দিতে পারিনি। আমাদের চেষ্টা আছে স্ট্যাড করে দেওয়ার। আমরা তার জন্য যায়গা খুঁজছি। আপনাদের কাজ হচ্ছে শৃঙ্খলা ঠিক রাখা।

আমি ২৮শ’ অটোরিক্সার বাইরে একটি অটোরিক্সাও শহরে চলতে দিবো না। যারা লাইসেন্স ছাড়া অটোরিক্সা বিক্রি করেন, তাদের বিরুদ্ধেও অভিযান চলবে। প্রয়োজনে মেয়র পদ ছেড়ে দিবো কিন্তু ২৮শ’ অটোরিকশার বাইরে একটিও চলতে দেওয়া হবে না।

মেয়র বলেন, আগামিতে লাইসেন্সের সাথে চালকের ছবি থাকবে। ১৮ বছরের নিচে কেউ গাড়ি চালাতে পারবে না। কেউ যদি বাচ্চাদের গাড়ি চালায়, ওই মালিকের লাইসেন্স বাতিল করে দিবো। আমরা আপনাদের সবাইকে নিয়ে এই শহরটাকে সুন্দর রাখতে চাই। আমি পৌর বাস টার্মিনালটি নতুন করে সাজানোর চেষ্টা করবো। প্রতিযোগিতা থাকলে যাত্রী সেবা বাড়ে। ভালো সার্ভিস নিয়ে আসলে আমাদের আপত্তি নেই কিন্তু নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনারা মিলে মিশে থাকবেন। আশা করি আপনাদের নিয়ে ভালো কিছু করা যাবে। আমি আপনাদের পাশেই থাকবো।

আন্ত:জেলা বাস টার্মিনাল দোকানদার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুনুর রশিদ জাকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ, ট্রাফিক বিভাগের টিআই মো. জহিরুল ইসলাম ভূইয়া, পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিল চাঁন মিয়া মাঝি, বিশিষ্ট ব্যবসায়ী মো. রিপন পাটওয়ারী, জেলা অটোবাইক মালিক/ শ্রমিক ঐক্য ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হানিফ গাজী, মোটরচালক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন গাজী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ