শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

চাঁদপুরে ২০ হাজার কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২

চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ডের অভিযানে ২০ হাজার ১০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ মার্চ) রাত থেকে সকাল পর্যন্ত বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর হরিনা ফেরিঘাট এবং শরীয়তপুর আলু বাজার ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় একাধিক চট্টগ্রামগামী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার ১০০ কেজি বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত চিংড়ি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডারের উপস্থিতিতে মাটির নিচে পুঁতে বিনষ্ট করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ