চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে ১২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের নিজ বাড়ি থেকে গাঁজাসহ রায়হান জমাদারকে (৩৫) গ্রেফতার আটক করে ডিবি অফিসে নিয়ে আসা হয়। গ্রেফতার রায়হান জমাদার সদর উপজেলার টাওয়ারখীল গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, ডিবির উপপরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আসামির বাড়িতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় তার বসতঘর তল্লাশি করে ১২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, গ্রেফতার হওয়া রায়হানের নামে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।