শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

চাঁদপুরে হর্ণ বাজানোর কারণে ৪ চালককে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

চাঁদপুরে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা না মেনে উচ্চস্বরে হর্ণ বাজানোর কারণে  ৪ গাড়ী চালককে সাড়ে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল ৩টার দিকে সদর উপজেলার চাঁদ খাঁর দোকান এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অহেতুক হর্ণ না বাজানো বা উচ্চ শব্দ তৈরি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের মাঝে প্রচারণা চালানো হয়। একই সাথে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর বিধান লংঘনের জন্য ৪জন গাড়ী চালককে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, শব্দদূষণের ফলে শ্রবণ শক্তি হ্রাস ও স্থায়ীভাবে নষ্ট হয়, হৃদরোগসহ মস্তিষ্ক বিকৃতি ঘটে, উচ্চ রক্তচাপ ও ফুসফুসজনিত জটিলতা দেখা দেয়, ক্ষুদামন্দা ও মানসিক চাপসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয়, অনিদ্রা ও স্মরণ শক্তি হ্রাস পায়। তাই শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে নির্ধারিত শব্দ মানের অধিক শব্দ সৃষ্টি, হাসপাতাল, সরকারি অফিস, আবাসিক এলাকায় অহেতুক হর্ণ বাজানো এবং উচ্চস্বরে হর্ণ বাজানো নিষেধ এবং দন্ডনীয় অপরাধ। শব্দদূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানী কর, রিক্তা খাতুন ও পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ