শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

চাঁদপুরে সড়কের পাশের অবৈধ ২ শতাধিক স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক / ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

চাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী সড়ক ও জনপথ চাঁদপুরের উদ্যোগে উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী।

শহরের ওয়ারলেছ মোড় থেকে শুরু করে বাবুরহাট বাজারের একাংশ প্রায় ২শতাধিক অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা ও অন্যান্য প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। তবে বুধবার সড়ক ও জনপথ চাঁদপুরের উদ্যোগে মাইকিং করা হয়।

সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.আতিকুল্লাহ ভূঁইয়া জানান,বেশ কিছুদিন সময় নিয়ে আমরা অবৈধ স্থাপনার তালিকা করে আইনগত প্রক্রিয়া শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সময় দিয়েছেন। আজকে প্রায় ২শ’ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়কের পাশে জেলা পরিষদ এর স্থাপনায় কিছু মামলা থাকায় সেগুলো উচ্ছেদ করতে পারিনি।পরবর্তীতে আদালত যখন রায় দিবে তখন সেগুলোও উচ্ছেদ করা হবে।

তিনি আরো বলেন,সড়ক ও জনপথ বিভাগের সড়কের দু’পাশে যে কোন অবৈধ স্থাপনা যে কোন সময় গড়ে উঠুক তা উচ্ছেদ করা যায়। এটার জন্য কোন নির্দিষ্ট সময় লাগে না। তবে আমরা চাঁদপুরে বাকী অবৈধ স্থাপনাগুলোর তালিকা তৈরী করছি। পরবর্তীতে সেগুলোও উচ্ছেদ করা হবে।

উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন, সড়ক ও জননথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন, উপ সহকারী প্রকৌশলী মারুফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও চাঁদপুর মডেল থানা পুলিশ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ