শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

চাঁদপুরে সাধারণ মানুষের মাঝে জাতীয় সাংবাদিক সংস্থার মাস্ক বিতরণ

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

“মাস্ক পড়ার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এ স্লোগানকে ধারণ করে চাঁদপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে সাধারন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে।

সোমবার (১২ এপ্রিল) চাঁদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে, বিভিন্ন যানবাহন চালক ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন জেলা সাংবাদিক সংস্থার সদস্যরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক বিতরন করেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।

এ সময় তিনি বলেন, করোনাকালীন সময়ে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে আজ জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে যে বিনামূল্যে মাস্ক বিতরন করছে তা এই সময়ের সবচাইতে গর্ভের এই মহামারিতে তাদের এই সহসী উদ্যোগকে সাধুবাদ জানাই এদের মতো আরও সামাজিক সংগঠন আছে তাদেরকেও এধরণের উদ্যোগ গ্রহণ করলে মহামারী থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব।

এ ব্যাপারে চাঁদপুর জেলা সাংবাদিক সংস্থা র আহবায়ক সাংবাদিক শ্যামল সরকার জানান, আজ থেকে আমাদের এ ধরনের কর্মসুচি শুরুহয়ে চলবে সারা জেলাব্যাপি আমাদের এ ধরনের কর্মসূচি পালন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জান্নাতুল ফেরদৌস, চাঁদপুর জেলা সাংবাদিক সংস্থার সদস্য সচিব খোরশেদ আহমেদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, আলি আশ্রাফ ভুইয়া,সদস্য নাজিম উদ্দিন প্রমুখ।

চাঁদপুর শহরের ওয়ারলেস, কালীবাড়ি মোড়, শপথ চত্বর, বাস স্ট্যান্ড, ইলিশ চত্তর পালবাজার গেইট, নতুন বাজার, বাবুরহাট সহ চাঁদপুর শহরের বিভিন্ন পয়েন্টে জনসাধারণের মাঝে প্রায় ১৫শ মাস্ক বিতরন করা হয়।  


এই ক্যাটাগরির আরো সংবাদ